খেলা

৭ জুলাই শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

৭ জুলাই শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট
৭ জুলাই শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

সোমবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগার ক্রিকেটাররা। আফ্রিকার দেশটিতে মাত্র একদিন কোয়ারেন্টিনে থাকলেই মুক্তি মিলবে লাল-সবুজের প্রতিনিধিদের। পুরো সিরিজই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। জৈব-সুরক্ষা বলয়ের সিরিজে মাঠে দর্শক প্রবেশ করতে পারবে না।

একমাত্র টেস্ট মাঠে গড়াবে ৭ জুলাই। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ১৬ জুলাই শুরু ওয়ানডে সিরিজ। বাকি দুই ওয়ানডে হবে ১৮ ও ২০ জুলাই। তিনটি টি-টোয়েন্টি হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

টেস্ট ও ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দেড়টা। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়।

সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্টের আগে ৩ ও ৪ জুলাই হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ১৪ জুলাই হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচে স্থানীয় ক্রিকেটার দিবে জিম্বাবুয়ে ক্রিকেট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ