খেলা

শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল

শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল
শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল

কোপা আমেরিকার নিজেদের তৃতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নেমে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে কলম্বিয়া এগিয়ে থাকলে খেলার নির্ধারিত সময়ে দু’দলেরই ১-১ খোলে ড্র হয়। পরে অতিরিক্ত ১০ মিনিটে নেইমারের কর্নার থেকে গোল আসলে ২-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল।

বৃহস্পতিবার রিও ডি জেনিরোতে ম্যাচের শুরুতেই কলম্বিয়া ১-০ ব্যবধানে স্ট্রাইকার লুইজ দিয়াজের গোলে। ব্রাজিলের ডি-বক্সের সামনে খেলোয়াড়দের জটলার মধ্যেই বাইসাইকেল কিক নেন দিয়াজ। গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই জালে বল পাঠান কলম্বিয়ান স্ট্রাইকার।

প্রথমার্ধের বাকি সময়টায় অনেক চেষ্টা করেও সমতায় আনতে পারেনি স্বাগতিকরা। বিরতির পর খেলার দ্বিতীয়াংশ শুরু হলে ৭৮ মিনিট মাথায় ১-১ গোলে ম্যাচ সমতায় আনে ব্রাজিল। লোদির দুর্দান্ত ক্রস শট থেকে হেড দিয়ে কলম্বিয়ার জালে বল ঢুকান ফিরমিনো।

ব্রাজিলের দেয়া প্রথম গোল নিয়ে আপত্তি তোলে কলম্বিয়া। রেফারির সঙ্গে বেশ কিছুক্ষণ তর্কও হয়, তাতে খেলা বন্ধ থাকে ৫-৬ মিনিট। কিন্তু শেষ পর্যন্ত তাদের আপত্তিতে কান না দিয়ে অনড় থাকে রেফারি।

খেলার এই সময়টা নষ্ট হওয়ার কারণে নির্ধারিত ৯০ মিনিটের পর ১০ মিনিট বাড়ে অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে বসে ব্রাজিল।

ডান পাশ থেকে করা নেইমারের কর্নার দুর্দান্ত হেড করেন ক্যাসেমিরো। তার এই হেডেই কাঁপিয়ে দেয় কলম্বিয়ার জাল। এতেই ২-১ গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

গ্রুপ পর্বে ৩ ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ