খেলা

সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

 সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড
সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বড় জয়ের দেখা পেল ইংল্যান্ড। বৃষ্টি আইনে ১১ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে এখন ইংল্যান্ড।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১১১ রানের পুঁজি গড়ে সফরকারী শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ৩৯ ও ক্যাপ্টেন কুশল পেরেরা ২১ রান সংগ্রহ করেন।

বৃষ্টির কারণে ১৮ ওভারে ইংলিশদের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১০৩ রান। জবাবে পাঁচ উইকেটের বিনিময়ে লক্ষ্য টপকে ১০৮ রান তুলে ফেলে অধিনায়ক ইয়ন মরগানের দল।

ম্যাচ সেরা লিয়াম লিভিংস্টোন ২৯* রানে অপরাজিত থেকে যান। আর স্যাম বিলিংস করেন ২৪ রান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ