খেলা

ওয়েলসকে গোল বন্যায় ভাসিয়ে শেষ আটে ডেনমার্ক

ওয়েলসকে গোল বন্যায় ভাসিয়ে শেষ আটে ডেনমার্ক
ওয়েলসকে গোল বন্যায় ভাসিয়ে শেষ আটে ডেনমার্ক

উয়েফা ইউরোর রাউন্ড ষোলর প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ডেনমার্ক। ২০০৪ সালের পর প্রথমবারের মতো রাউন্ড ষোলতে জায়গা করে নেয়া ড্যানিশরা।

শনিবার (২৬ জুন) গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েলসকে উড়িয়ে কোয়ার্টারেও জায়গা করে নিয়েছে ডেনমার্ক। অথচ এই ডেনমার্ক গ্রপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছিল। শেষ ম্যাচে রাশিয়ার বিপক্ষে জয়ের মাধ্যমে কোনমতে রাউন্ড ষোলতে এসেছিল।

অপরদিকে গ্রুপ পর্বে এক ম্যাচে হারা ওয়েলস ড্যানিশদের বিপক্ষে হারল বড় ব্যবধানে। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে তারা মাত্র দুটি গোল হজম করেছিল। এখন রাউন্ড ষোলর একটি ম্যাচেই চারটি গোল হজম করতে হল তাদের।

ডেনমার্ককে ম্যাচের ২৭ মিনিটের সময় প্রথম গোল করে এগিয়ে নেন গোলবার্গ, এরপর ৪৮ মিনিটের সময় তিনিই দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। দুটো গোল হজম করার পর একটি গোল শোধ করার চেস্টা করে ওয়েলস। কিন্তু ড্যানিশদের রক্ষণভাগের দৃঢ়তায় আক্রমণেই যেতে পারেনি গ্যারেথ বেলরা। উল্টো ম্যাচের ৮৮ মিনিটের সময় মাহেলে একার প্রচেস্টায় গোল করে ব্যবধান আরো বাড়ান।

অতিরিক্ত সময়ে মার্টিন ব্রাথওয়েট এক হালি গোল পূর্ণ করেন। যদিও প্রথমে তার গোলটি অফসাইডের কারনে বাতিল করা হয়। পরবর্তীতে ভিএআরে পরীক্ষা করে গোলের বাঁশি বাজান রেফারি। ম্যাচটিতে ওয়েলসের রক্ষণভাগের খেলোয়াড়দের দুর্বলতা চরমভাবে দেখা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ