খেলা

কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম: পর্তুগালের বিদায়

কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগিজদের ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বেলজিয়াম। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এডেন হ্যাজার্ডদের পরবর্তী প্রতিপক্ষ ইতালি।

শেষ ষোলোতে মাঠের খেলায় আড়াই বছর ধরে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম আর ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের জমজমাট লড়াইয়ের আভাস ছিল। তুমুল উত্তেজনা শেষে শেষ হাসি হাসল বেলজিয়াম।

একমাত্র গোল করে বেলজিয়ামের থরগান হ্যাজার্ড পর্তুগালকে ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় করে দিলেন। ম্যাচের ৪২ মিনিটে থরগানের জাদুকরী গোলটিই হয়ে রইল বেলজিয়াম শেষ আটে ওঠার চাবি। প্রাণপন চেষ্টার পরেও তা শোধ করতে পারেনি পর্তুগাল।

এবারের কোপায় চার ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচই জিতেছে পর্তুগাল। যা তাদের ইউরো কাপের ইতিহাসে এক আসরে সর্বনিম্ন পরাজয়ের রেকর্ড।

অন্যদিকে মেজর টুর্নামেন্টে (ইউরো/বিশ্বকাপ) এ নিয়ে দ্বিতীয়বারের মতো টানা পাঁচ ম্যাচ জেতার রেকর্ড গড়ল বেলজিয়াম। সবমিলিয়ে মেজর টুর্নামেন্টে শেষ ১১ ম্যাচের মধ্যে দশটিতেই জিতেছে রবার্তো মার্টিনেজের দল। যার সুবাদে পৌঁছে গেল চলতি ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ