খেলা

ইউরো চ্যাম্পিয়নশীপে ইউক্রেনের ইতিহাস সৃষ্টি

ইউরো চ্যাম্পিয়নশীপে ইউক্রেনের ইতিহাস সৃষ্টি
ইউরো চ্যাম্পিয়নশীপে ইউক্রেনের ইতিহাস সৃষ্টি

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউক্রেন। অতিরিক্ত সময়ে গড়ানো এই খেলায় জিতে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোর নকআউট পর্বে জয় পেলো তারা। আগামী শনিবার ইতালির রোমে নতুন ইতিহাস তৈরির লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি হবে দেশটি।

এদিন শুরু থেকেই মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে উভয় দল। মাত্র ৭ মিনিটের সময় প্রথম আক্রমণটা আসে সুইডেনের কাছ থেকে। বক্সের মধ্যে বল নিয়ে কুলুসেভস্কি জায়গা বের করে গোলের দিকে শট নিলে সেটি ফিরিয়ে দেন স্টেপানেঙ্কো।

কিছুক্ষণ পরই ম্যাচের ১১ মিনিটের সময় পাল্টা আক্রমণ করে ইউক্রেন। যদিও ইয়ারমোলেঙ্কোর সঙ্গে ওয়ান-টু পাসে ইয়ারেমচুকের শক্তিশালী শট দারুণভাবে ঠেকিয়ে দেন সুইডিশ গোলকিপার ওলসেন। তবে এই প্রচেষ্টা বেশিক্ষণ টিকেনি। ২৭ মিনিটের সময় ওলাক্সান্ডার জিনচেঙ্কোর গোলে ইউক্রেন এগিয়ে যায়। এরপর বিরতির ঠিক আগ মুহূর্তে এমিল ফর্সবার্গের গোলে সমতায় ফেরে সুইডেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ