খেলা

জার্মানিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জার্মানিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
জার্মানিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

চলমান ইউরোর শেষ ষোলো বা দ্বিতীয় রাউন্ড থেকে একের পর এক বিদায় নিচ্ছে বিশ্বের সেরা দলগুলো। সেই তালিকায় এবার যোগ হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অবশ্য তারা হেরেছে আরেক শক্তিশালী দল ইংল্যান্ডের কাছে। ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো ইংলিশরা।

এদিন ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে রাখেন হ্যারি কেইন বাহিনী। ডেকলান রাইস ও জন স্টোনসের মিলিত আক্রমণে বল পান রহিম স্টার্লিং। ২৫ গজ দূর থেকে ডান পায়ের শট নেন। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে সেটিকে ফিরিয়ে দেন মানুয়েল ন্যয়ার। পরের মিনিটে ইংলিশদের আরও একটি আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়।

জার্মানিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ম্যাচের ৩৩ মিনিটে প্রথম সুযোগ পায় জার্মানি। কাইল হার্ভার্জের বাড়ানো বল টিমো বার্নার গোলবারের দিকে পাঠালেও সেটি দুর্দান্তভাবে ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড।

৭৫ মিনিটে প্রথম স্টার্লিংয়ের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন অধিনায়ক হ্যারি কেইন।

সর্বশেষ ২৫ বছর আগে ইউরোতে মুখোমুখি হয়েছিল জার্মানি-ইংল্যান্ড। সে ম্যাচে জার্মানির কাছে হেরে আসর থেকে বাদ পড়তে হয় ইংলিশদের। ফলে এই জয়ের মধ্য দিয়ে ২৫ বছরের জ্বালা মিটালো তারা।

এই ম্যাচটির মধ্য দিয়ে জার্মানদের কোচের দায়িত্ব থেকে বিদায় নিলেন জোয়াকিম লো। অবশ্য আসর শুরুর আগেই তিনি এ ঘোষণা দিয়েছিলেন। জার্মানদেরকে বিশ্বকাপ ও ইউরো জেতানো কোচের শেষটা হলো বেদনার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ