খেলা

জিম্বাবুয়ে পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল

জিম্বাবুয়ে পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল
জিম্বাবুয়ে পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল

এক টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে ভোর রাতে জিম্বাবুয়ে পৌছেছে বাংলাদেশ দল। প্রথম করোনা টেস্ট রিপোর্টে দলের সবাই নেগেটিভ সনদ পেলে ১ জুলাই থেকে অনুশীলন শুরু করবে মুমিনুল হকের দল।

দুবাই থেকে দলের সাথে যুক্ত হয়েছেন দলের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ ও ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। ভিন্ন ফ্লাইটে হারারে পৌছাবেন সাকিব আল হাসান ও ওপেনার সাদমান ইসলাম অনিক।

ঢাকা থেকে প্রায় ২২ ঘণ্টা ভ্রমণের পর আজ হারারে পৌঁছায় বাংলাদেশ দল। কিন্তু হারারে বিমানবন্দরে জটিলতায় পড়েন ক্রিকেটাররা। দলের একাধিক ক্রিকেটারের লাগেজ পৌছেনি জিম্বাবুয়েতে। বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর লাগেজ ছাড়াই ক্রিকেটাররা চলে যান হোটেলে।

৭ জুলাই থেকে টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর ১৬, ১৮ আর ২০ জুলাই হবে ৩টি ওয়ানডে। যা আইসিসি বিশ্বকাপের সুপার লিগে আরও এগিয়ে যাবার সুযোগ বাংলাদেশের জন্য। ২৩ জুলাই শুরু টি-টুয়েন্টি সিরিজ শেষ হবে ২৭ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারেতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ