খেলা

দুপুরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

দুপুরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
দুপুরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়েতে দুই দিনের অনুশীলন শেষে পূর্বনির্ধারিত দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে টাকাশিঙ্কা স্পোর্টস ক্লাব মাঠে। হারারে থেকে প্রায় এক ঘণ্টা পথ দূরত্ব মাঠে গিয়ে নিজের ঝালিয়ে নেবেন মুমিনুল হকরা।

চোটে ভোগা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম প্রস্তুতি ম্যাচে খেলবেন কিনা নিশ্চিত করে বলতে পারেননি কেউ। তবে এই ম্যাচ সামনে রেখে গতকাল পুরোদমে নেটে ব্যাটিং করেছেন দুই জন। তাতে স্পষ্ট, আজ তাঁদের দুই জনকেই পাওয়া যাবে। হাঁটুর চোটে তামিম ঢাকা লিগের সুপার লিগের ম্যাচ খেলেনি। মুশফিক সুপার লিগের দুই ম্যাচ খেলার পর ছিটকে যান হাতের আঙুলে ‘হেয়ারলাইন ফ্রাকচার’ হওয়ায়।

আগামী ৭ জুলাই দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। ২০১৩ সালের পর বাংলাদেশ দল আবার গিয়েছে জিম্বাবুয়েতে। শেষ সফরে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। এবার বাংলাদেশ জয়ের দেখা পায় কিনা সেটাই দেখার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ