খেলা

কোপা আমেরিকা কাপ

কোপা আমেরিকার ফাইনালে দেখা যাবে ব্রাজিলকে

কোপা আমেরিকার ফাইনালে দেখা যাবে ব্রাজিলকে
কোপা আমেরিকার ফাইনালে দেখা যাবে ব্রাজিলকে

কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। মঙ্গলবার ভোরে (বাংলাদেশ সময়) রিও দে জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হয় তিতের শিষ্যরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দেয়া পেরুকে আবারও হারিয়ে দিল নেইমাররা। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। তবে রক্ষণভাগটাও সামলায় সমান ভাবে।

ম্যাচের আট মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত সাম্বা বিগ্রেডোরা। ডি-বক্সে পাকুয়েতার পাস থেকে পাওয়া বল শট নেন নেইমারকে। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৯ মিনিটে আবারও শট নেন নেইমার কিন্তু এবারও দেয়াল হয়ে দাঁড়ান পেরুর গোলরক্ষক।

তবে সুফলও আসে ম্যাচের প্রথমার্ধেই। ৩৫ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে যান নেইমার। তিনজনকে কাটিয়ে পাস দেন পাকুয়েতাকে। বাকি কাজ সারতে আর দেরি হয়নি, ব্রাজিল এগিয়ে যায় ১-০ গোলে।

কোপা আমেরিকার ফাইনালে দেখা যাবে ব্রাজিলকে

কোপা আমেরিকার ফাইনালে দেখা যাবে ব্রাজিলকে

দ্বিতীয়ার্ধে দেখা যায় বদলে যাওয়া পেরুকে। ব্রাজিলের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করতে থাকলেও আঁটকে দেন ব্রাজিলের গোলরক্ষক।

তবে ৮১ মিনিটের মাথায় সমতায় ফেরার সুযোগ আসলেও পারেনি পেরু। ইয়োতুনের ফ্রি কিক লাফিয়ে হেড করেন আলেকসান্দার কায়েন্স, তবে লক্ষ্যভ্রষ্ট হয়।

বাকি সময়ে আর কোনও সুযোগ আসেনি দুই দলের সামনে। অতিরিক্ত পাঁচ মিনিট সময় পেলেও কাজে লাগাতে পারেনি গতবারের রানার্স-আপরা। ১-০ ব্যবধানের জয়ে কোপার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ