খেলা

রজার ফেদেরারকে বিদায় জানালো উইম্বলডন

রজার ফেদেরারকে বিদায় জানালো উইম্বলডন
রজার ফেদেরারকে বিদায় জানালো উইম্বলডন

উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ৮ বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। হবার্ট হুরকাজের বিপক্ষে সরাসরি সেটে হেরে বিদায় নেন এই টেনিস তারকা।

বুধবার অল ইংল্যান্ড ক্লাবে কোয়ার্টার ফাইনালে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের মুখোমুখি হয়েছিল পোল্যান্ডের হবার্ট হুরকাজের।

হবার্টের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই পিছিয়ে ছিলেন রজার ফেদেরার। প্রথম সেট ৬-৩ গেমে হারার পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ফেদেরার। তবে টাইব্রেকে গড়ানো সেটেও জয় তুলে নেন পোল্যান্ড তারকা। আর সবশেষ সেটে একেবারেই দাড়াতে পারেননি ফেদেরার। ৬-০ সেটে হেরে আসর থেকেই বিদায় নিয়েছেন এই সুইস তারকা।

এর আগে কখনোই কোনো গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ড পার করতে না পারলেও এবারের উইম্বলডনে ফেদেরারকে থমকে দিয়ে সেমিতে জায়গা করে নিলেন হুরকাজ। অন্যদিকে, ২০১৮ সালের পর আর কোনো গ্র্যান্ড স্ল্যাম না জেতা ফেদেরার রাফায়েল নাদালকে টপকে সবেচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি এককভাবে নিজের করে নিতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী গ্র্যান্ড স্ল্যাম পর্যন্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ