খেলা

উইম্বলডনের ফাইনালে জোকোভিচ

নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচ

কঠিন এক ম্যাচে কানাডার ডেনিস শাপোভালোভকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। গ্র্যান্ড স্লামে পুরুষ এককে সবচেয়ে বেশি শিরোপার রেকর্ডের খুব কাছাকাছি নোভাক জোকোভিচ।

ম্যাচের শুরু থেকেই ফাইট দেয় প্রথম কোন গ্র্যান্ড স্লামের সেমিতে খেলা ২২ বছরের শাপোভালোভ। তবে প্রথম রাউন্ডের প্রথম সেটে জয়ের পর আর কোনো সেটে হারাতে পারেননি বিশ্ব রেনকিংয়ের সেরা তারকাকে। প্রায় তিন ঘণ্টার ম্যাচটি ৭-৬,(৭-৩), ৭-৫, ৭-৫ গেমে জিতে নেন গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ।

করোনাভাইরাসের কারণে গত বছর উইম্বলডন অনুষ্ঠিত হয়নি। এর আগের দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। সবমিলিয়ে গত ছয় আসরের চারটিতেই শিরোপার উৎসব করেছেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়।

এ বছরে প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতে ট্রফি সংখ্যা ১৯ এ নিয়ে গেছেন জোকো। এখন রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লামের রেকর্ড ধরতে শেষ বাধা ইতালির মাতেও বেরেত্তিনি। দিনের প্রথম সেমি-ফাইনালে হুবের্ত হুরকাজকে হারিয়ে প্রথম ইতালিয়ান হিসেবে উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে ওঠেন বেররেত্তিনি। আগামী রবিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন বেরেত্তিনি ও জোকোভিচ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ