খেলা

অপ্রতিরোধ্য মেসির হাতেই কোপার গোল্ডেন বল ও বুট

অপ্রতিরোধ্য মেসির হাতেই কোপার গোল্ডেন বল ও বুট
অপ্রতিরোধ্য মেসির হাতেই কোপার গোল্ডেন বল ও বুট

শিরোপার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও এবারের কোপায় দাপট দেখিয়েছে আর্জেন্টাইনরা। আসরের সর্বোচ্চ গোল আর সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বুট ও বল জিতে নিয়েছেন লিওনেল মেসি। গোল্ডেন গ্লাভস উঠেছে এমিলিয়ানো মার্টিনেজের হাতে। আর জয়সূচক গোল করে ম্যাচ সেরা অ্যাংহেল ডি-মারিয়া।

মারাকানায় ফাইনালে ম্যাচের ২২ মিনিটে ডি মারিয়ার গোলে নির্ধারিত হয় শিরোপার ভাগ্য। যা এই স্ট্রাইকারকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরষ্কার।

গোটা ম্যাচে বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে মাত্র ছয় মাস আগে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া গোলরক্ষক এমি মার্টিনেজের। তার সেমিফাইনালের দাপট ছিলো ফাইনালেও। একাধিকবার তার কিছু সেইভ ম্যাচে এগিয়ে রেখেছে আর্জেন্টিনাকে। তাই গোল্ডেন গ্লাভসের বিকল্প দাবিদার ছিলো না আর কেউ।

আসরের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার হাতে উঠেছে মেসির। কলম্বিয়ার লুইস ডিয়াসের সমান ৪ গোল করলেও ৫ এসিস্টে গোল্ডেন বল শোভা পাচ্ছে তার হাতেই। শুধু কি বল, শিরোপার জন্য মরিয়া হয়ে ওঠা মেসি গ্রুপ পর্ব থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। তাই গোল্ডেন বুটটিও ওঠে তার হাতে।

ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের পাশাপাশি তাই বুট আর বল তাকে আজ বানিয়েছে গোল্ডেন বয়। করোনার মাঝেও তাকে এগিয়ে নিয়ে গেছে আরও একটি ব্যালন ডি অর জয়ের পথে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ