খেলা

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও উড়ে গেল অস্ট্রেলিয়া

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও উড়ে গেল অস্ট্রেলিয়া
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও উড়ে গেল অস্ট্রেলিয়া

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৬ রানে হেরেছে অস্ট্রেলিয়া। টানা দুই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। সেন্ট লুসিয়ায় নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে ১৯৬ রান। জবাবে ১৪০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

ড্যারেন স্যামি আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার (১১ জুলাই) সকালে শুরু হয় ম্যাচটি। টস হেরে ব্যাটিংয়ে নামে ক্যারিবিয়ানরা। আন্দ্রে ফ্লেচার ছক্কা মারেন মিচেল স্টার্কের করা প্রথম ওভারেই। আউটও হন ফ্লেচারই (৯) আগে। ক্রিস গেইল এই ম্যাচেও ফিরতে পারেননি ফর্মে (১৬ বলে ১৩)। তিন ছক্কায় লেন্ডল সিমন্সের ইনিংস থামে ২১ বলে ৩০ করে।

১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ৭৮। এরপরের ৯ ওভারে ইনিংসের চিত্র বদলে দেন হেটমায়ার, ব্রাভো, রাসেলরা। চার ছক্কায় হেটমায়ারের ৩৬ বলে ৬১ রানের ইনিংস রান আউটে শেষ হয় ১৮তম ওভারে। টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা ইনিংস এটি। ব্রাভোর সঙ্গে তার জুটিতে আসে ৬১ বলে ১০৩। শেষ দিকে তাণ্ডব চালান রাসেল। ৮ বলে ২৪ করে অপরাজিত থাকেন রাসেল। ব্রাভো করেন ৩৪ বলে অপরাজিত ৪৭ রান।

১৯৭ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া কোনো রকম চ্যালেঞ্জই জানাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম ওভারেই ম্যাথু ওয়েডকে ফেরান শেলডন কটরেল। পরের ওভারে অ্যারন ফিঞ্চকে বিদায় করেন ফিদেল এডওয়ার্ডস। যদিও নিজের দ্বিতীয় ওভারে চোট নিয়ে মাঠ ছাড়েন এডওয়ার্ডস।

প্রথম ম্যাচে ফিফটি করা মিচেল মার্শ কেবল একটু লড়াই চালিয়ে যান। পজি শিবিরের আর কেই সেভাবে দাঁড়াতে পারেননি। জশ ফিলিপি ১৩ ও মোইজেস হেনরিকেস ১৯ রান করেন। টানা দ্বিতীয় ফিফটিতে মার্শ করেন ৪২ বলে ৫৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিন উইকেট নেন হেইডেন ওয়ালশ জুনিয়র। আগের ম্যাচেও ৩ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। দারুণ ব্যাটিংয়ে ম্যাচ সেরা হয়ে হেটমায়ার। এরপর ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের আর অস্ট্রেলিয়ার টিকে থাকার লড়াই বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯৬/৪ (সিমন্স ৩০, ফ্লেচার ৯, গেইল ১৩, হেটমায়ার ৬১, ব্রাভো ৪৭*, রাসেল ২৪*; স্টার্ক ৪-০-৪৯-০, হেইজেলউড ৪-০-৩৯-১, অ্যাগার ৪-০-২৮-১, জ্যাম্পা ৪-০-৩৬-০, মিচেল মার্শ ২-০-১৮-১, ক্রিস্টিয়ান ২-০-২২-০)।

অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ১৪০ (ওয়েড ০, ফিঞ্চ ৬, মার্শ ৫৪, ফিলিপি ১৩, হেনরিকেস ১৯, ম্যাকডারমট ৭, ক্রিস্টিয়ান ৯, অ্যাগার ১, স্টার্ক ৮*, জ্যাম্পা ৩, হেইজেলউড ৪; কটরেল ৩-০-২২-২, এডওয়ার্ডস ১.৫-০-৮-১, সিমন্স ০.১-০-১-০, রাসেল ৩-০-২২-১, ব্রাভো ৩-০-২৯-১, অ্যালেন ৪-০-২২-০, ওয়ালশ ৪-০-২৯-৩, গেইল ০.২-০-১-১)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫৬ রানে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: শিমরন হেটমায়ার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ