খেলা

আইসিসির মাস সেরা ক্রিকেটার কনওয়ে

ডেভন কনওয়ে
ডেভন কনওয়ে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে নিউজিল্যান্ড। এই জয়ের অন্যতম নায়ক ছিলেন ডেভন কনওয়ে। সেই অবদানের পুরস্কারও মিলেছে তার। আইসিসি ঘোষিত জুন মাসের সেরা ব্যাটসম্যানের পুরস্কার জিতেছেন তিনি।

জুন মাসেই ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। অভিষেকেই বাজিমাত করেন তিনি। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে অভিষেকেই ডাবল সেঞ্চুরি হাঁকান। ধারাবাহিক ছিলেন পরের টেস্টেও। দ্বিতীয় টেস্টে খেলেন ৮০ রানের ইনিংস। ফিফটি করেছিলেন ভারতের বিপক্ষেও। অভিষেকে এমন কীর্তি গড়া মাত্র সপ্তম ব্যাটসম্যান তিনি।

সেরার লড়াইয়ে কনওয়ের সঙ্গী ছিলেন এবার সতীর্থ কাইল জেমিসন ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ সেরা হন পেস তারকা জেমিসন। অন্যদিকে উইন্ডিজ সফরে ভালো করেছিলেন ডি কক। তবে পুরস্কার জিতে নিয়েছেন কনওয়ে।

পুরস্কার জিতে কনওয়ে বলেন, 'এই পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। টেস্ট ক্রিকেটের পারফরমেন্সের জন্য এই স্বীকৃতি আমার জন্য বাড়তে পাওয়া। লর্ডসে ডাবল সেঞ্চুরি করা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। ভারতের বিপক্ষে জয়ে দলের হয়ে অবদান রাখতে পারাটাও সম্মানের।'

মাত্র তিন টেস্টে খেলা ওই বাঁহাতি করেছেন ৩৭৯ রান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ