খেলা

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান
ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান

অধিনায়ক বাবর আজমের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও জয়ের দেখা পেলো না পাকিস্তান। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। এর মধ্য দিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশের লজ্জা দিলো ইংলিশরা।

এদিন, বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরির (১৫৮ রান) ওপর ভর করে ৩৩১ রানের বিশাল স্কোর দাঁড় করায় পাকিস্তান।

ওপেনিংয়ে নামেন ইমাম উল হক ও ফখর জামান। দলীয় ২১ রানের মাথায় মাত্র ৬ রান করে বিদায় নেন ফখর জামান। এরপর অধিনায়ক বাবার আজমের সঙ্গে জুটি ধরেন ইমাম উল হক। দলীয় ১১৩ রানের মাথায় ব্যক্তিগত ৫৬ রান করে তার বিদায়ের পর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি ধরেন সফরকারী দলের অধিনায়ক। তাদের দুজনের জুটি থেকে আসে ১৭৯ রান। যা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ জুটি (৩য় উইকেটে)।

শেষ পর্যন্ত ১৩৯ বলের বিনিময়ে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নেন বাবর আজম। যা তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি এবং এটা তুলে নিয়েছেন মাত্র ৮১তম ম্যাচে। অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ান করেছেন ৭৪ রান। এর বাহিরে আর কেউ তেমন বলার মতো স্কোর করতে পারেননি।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন সাকিব মাহমুদ। এছাড়া লুইস গ্রেগরি, ক্রেগ ওভারটন, ব্রাইডন কার্সে, বেন স্টোকস ও ম্যাথু পার্কিনসন নিয়েছেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতে ৭ উইকেটের বিনিময়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেমস ভিনস।

এছাড়া ফিলিপ সল্ট ৩৭, জাক ক্রোলি ৩৯, বেন স্টোকস ৩২, লুইস গ্রেগরি ৭৭, ক্রেগ ওভারটন ১৮ ও ব্রাইডন কার্সে করেন ১২ রান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন হারিস রউফ। এছাড়া শাদাব খান ২টি ও হাসান আলি ১টি উইকেট নেন।

এর আগে প্রথম দুটি ম্যাচেও পরাজয়বরণ করে পাকিস্তান। আগামী ১৬ জুলাই থেকে দু্ই দলের মধ্যে টি-টিয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথমটি অনুষ্ঠিত হবে নটিংহামের ট্রেন্ট ব্রিজে। পরের ম্যাচ দুটি যথাক্রমে ১৮ ও ২০ জুলাই।

প্রসঙ্গত, ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সদস্যসহ ৭ জনের করোনা শনাক্ত হওয়ায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর মাত্র ২ দিন আগে পুরো ইংল্যান্ড দলকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়। ফলে তাৎক্ষণিকভাবে বিকল্প দল ঘোষণা করে ইসিবি। আর এই দলে অধিনায়ক বেন স্টোকস ছাড়া বাকি সবাই নতুন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ