খেলা

মিচেল মার্শের অলরাউন্ডিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

মিচেল মার্শ
মিচেল মার্শ

ক্যারিবীয় দ্বীপে দুঃস্বপ্নের মতো সময় কাটছিল অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচে ক্যারিবীয়দের কাছে পাত্তাই পায়নি অ্যারন ফিঞ্চের দল। সিরিজ হারানোর সঙ্গে তাই শঙ্কা দেখা দিয়েছিল হোয়াইটওয়াশেরও। তবে চতুর্থ ম্যাচে মিচেল মার্শের অলরাউন্ডিং নৈপুণ্য আর স্টার্কের করা অনবদ্য শেষ ওভারে কষ্টার্জিত প্রথম জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। ৪ রানের এই জয়ে ৩-১ এ ব্যবধান কমিয়ে এনেছে ইতিমধ্যে সিরিজ হারা অজিরা। ব্যাটে-বলে পারফর্ম করা মার্শের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরষ্কার।

সেন্ট লুসিয়ায় এদিন টসে জিতে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ওশানে থমাসের বলে শুরুতেই ফেরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। তবে এরপর মিচেল মার্শকে সঙ্গে নিয়ে শত রানের জুটি গড়েন অধিনায়ক ফিঞ্চ। ৫৩ করে ফিঞ্চ ফিরলে আবারও বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

৪০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ভালো শুরুর পরেও ১৮৮ রানের বেশি তুলতে পারেনি অজিরা। ৬ ছয় আর ৪ চারে সর্বোচ্চ ৭৫ রান করেন মার্শ। স্বাগতিকদের হয়ে ২৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ২৯ বছর বয়সী হেইডেন ওয়ালশ।

১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস-লেন্ডল সিমন্সের ঝড়ো শুরুতে ২৯ বলে ৬২ রানের উদ্বোধনী জুটি পায় ক্যারিবিয়ানরা। ৩১ করে এভিন লুইস ফিরলে ব্যর্থ হন ক্রিস গেইল-আন্দ্রে ফ্লেচার। তবে অন্য প্রান্তে অর্ধশতক তুলে নেন সিমন্স।

দলীয় ১৩২ রানে ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হানেন মিচেল মার্শ। পরপর দুই বলে ফেরান নিকোলাস পুরান ও সিমন্সকে। ৪৮ বলে ৭২ করা সিমন্স ফিরলে কিছুটা ধাক্কা খেলেও ষষ্ঠ উইকেটে ফাবিয়েন অ্যালেন ও আন্দ্রে রাসেলের ২১ বলে ৪৭ রানের জুটিতে ম্যাচের লাগাম ফের হাতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ২ ওভারে ৩৬ রানের প্রয়োজন ছিল স্বাগতিকদের জন্য। এমন সমীকরণে রিলে মেরেডিথের করা ১৯তম ওভারে ৪ ছক্কায় ২৫ রান তোলে ক্যারিবীয়রা। শেষ ওভারে তাই দরকার ছিল মোটে ১১ রান।

তবে মিচেল স্টার্কের করা শেষ ওভারের প্রথম ৪ বলেই কোন রান নিতে পারেননি রাসেল। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের শেষ দুই বলে প্রয়োজন ছিল তাই অন্তত ২ ছক্কা। সেখানে আন্দ্রে রাসেল ৬ রানের বেশি নিতে পারেননি। কঠিন ম্যাচ সহজ করেও ৪ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ, রাসেল ১৩ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১৮৯/৬, ২০ ওভার;

(মিচেল মার্শ ৭৫, অ্যারন ফিঞ্চ ৫৩, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ২২*, মিচেল স্টার্ক ৭*, হেইডেন ওয়ালশ ৩/২৭, আন্দ্রে রাসেল ১/২৫)।

ওয়েস্ট ইন্ডিজ ১৮৫/৬, ২০ ওভার;

(লেন্ডল সিমন্স ৭২, এভিন লুইস ৩১, ফাবিয়েন অ্যালেন ২৯, আন্দ্রে রাসেল ২৪*, নিকোলাস পুরান ১৬, মিচেল মার্শ ৩/২৪, অ্যাডাম জাম্পা ২/২০)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ