খেলা

লিটন-সাকিবের নৈপুণ্যে বাংলাদেশের বড় জয়

লিটন-সাকিবের নৈপুণ্যে বাংলাদেশের বড় জয়
লিটন-সাকিবের নৈপুণ্যে বাংলাদেশের বড় জয়

টাইগার বোলারদের সামনে কোমড় সোজা করে দাড়াতেই পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশের দেয়া ২৭৭রানের জবাবে ২৮.৫ ওভারে সব উইকেট খুইয়ে ১২১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। মূলত সাকিবের ঘূনিতে কুপোকাত হয়েছে স্বাগতিকরা। এদিন সাকিব ৩০ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন।

এছাড়া আজ টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ অডারের ব্যাটসম্যানরা জিম্বাবুয়ের বোলারদের সামনে কোমড় সোজা করে দাড়াতে পারেনি। তামিম শূন্য, সাকিব ১৯, মিঠুন ১৯, মোসাদ্দেক ৫ ও মাহমুদউল্লাহ ৩৩ রান করে আউট হন। তবে ব্যাট হাতে একাই লড়াই করেন লিটন দাস। তিনি অসাধারণ সেঞ্চুরিতে নিজের ফেরা রাঙালেন। অফফর্মের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে বাদ পড়েছিলেন। এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলে ফেরেন তিনি। ফিরেই তার ব্যাট থেকে এলো তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার।

৭৮ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছেছিলেন। পরের ৩২ বলে তুলে নেন আরো ৫০ রান। সব মিলিয়ে ১১০ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। সেঞ্চুরির ইনিংসে ৪৫ বলই ছিল ডট। রান তোলায় সতীর্থরা যে ভুল করেছিলেন ঠিক সেখানেই স্থির ছিলেন। তাতে পেয়েছেন কাঙ্খিত ফল। সেঞ্চুরির ইনিংসে ছিল মাত্র ৮টি বাউন্ডারি। তবে সেঞ্চুরির পর ইনিংসটি বড় করতে পারেননি। বাঁহাতি পেসার রিচার্ড নাগারাবার শর্ট বল পুল করে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন ১০২ রানে। এছাড়া শেষের দিকে আফিফ ৪৫ ও মেহেদী হাসান মিরাজ ২৬ রান করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ