খেলা

শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ক্যারিবিয়রা

শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ক্যারিবিয়রা
শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ক্যারিবিয়রা

৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে অজিদের ১৬ রানে হারিয়েছে ক্যারিবিয়রা। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলো উইন্ডিজ।

আগেই সিরিজ নিশ্চিত হওয়া ক্যারিবিয়রা শেষ ম্যাচেও দারুণ শুরু করে। এভিন লুইসের ৩৪ বলে ঝড়ো ৭৯ রানে ভর করে বিশাল সংগ্রহের ভিত পায় উইন্ডিজ। মাঝে পুরান, গেইল, সিমন্সদের মাঝারি ইনিংসে ৮ উইকেটে ১৯৯ রানে থামে তাদের ইনিংস।

২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানে জশ ফিলিপের উইকেট হারিয়ে চাপে পরে অস্ট্রেলিয়া। অবশ্য ফিঞ্চ-মার্শের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফররতরা। যদিও গোটা সিরিজের মত এই ম্যাচেও ব্যর্থ ছিলো অজি ব্যাটাররা। আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় ৯ উইকেটে ১৮৩ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ