খেলা

টস জিতে টাইগারদের ফিল্ডিংয়ে পাঠাল জিম্বাবুয়ে

টস জিতে টাইগারদের ফিল্ডিংয়ে পাঠাল জিম্বাবুয়ে
টস জিতে টাইগারদের ফিল্ডিংয়ে পাঠাল জিম্বাবুয়ে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে গতকাল ৮ উইকেটে জিতেছে টাইগাররা। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী। গতকাল বৃহস্পতিবার প্রথম ম্যাচে ওপেনার সৌম্য সরকার ৪৫ বলে ৫০ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। এই ওপেনার হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর দুর্ভাগ্যবশত রানআউটের শিকার হন।

শুক্রবার (২৩ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ১৫২ রানের জবাবে খেলতে নেমে সৌম্য সরকার এবং নাঈম শেখ ধীরেসুস্থে শুরু করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে টাইগারদের বেগ পেতে হয়নি। ওপেনিং জুটিতে সৌম্য সরকার এবং নাঈম শেখ ১০২ রানের পার্টনারশিপ গড়ে তুলে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন। গতকাল সৌম্য সরকার আউট হলেও অপর প্রান্তে অপরাজিত ছিলেন ওপেনার নাঈম শেখ। তিনি ৫২ বলে ৬৬ রান সংগ্রহ করে। বৃহস্পতিবার টাইগারদের যে দুটো উইকেটের পতন ঘটেছে তা কোন জিম্বাবুয়ের বোলার তুলে নিতে পারেননি। সৌম্য সরকারের মতো অধিনায়ক মাহমুদউল্লাহরিয়াদ রানআউটের শিকার হন। টাইগাররা ১৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়েছিল।

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ বাংলাদেশ দল দেশে ফিরবে ২৯ জুলাই। টাইগাররা দেশে ফেরার আগেই বাংলাদেশে প্রবেশ করবে অস্ট্রেলিয়ান ক্রিকেট । টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের অংশ নিবে অজিরা। বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। ৪ আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এক দিন বিরতি দিয়ে ৬ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ৭ আগস্ট চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ আগস্ট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ