খেলা

অলিম্পিক ভিলেজে কোভিড পজিটিভের সংখ্যা শতক ছাড়ালো

টোকিও অলিম্পিক
টোকিও অলিম্পিক

টোকিও অলিম্পিক ভিলেজে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের হার। নতুন করে তিন অ্যাথলেটসহ ১৯ জন কোভিড পজিটিভ হয়েছেন। এর মধ্য দিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা একশ ছাড়াল।

করোনাভাইরাসের ধাক্কায় এক বছরের জন্যে পিছিয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক৷ নতুন ঘোষিত তারিখে অলিম্পিক শুরুর সময় যত ঘনিয়ে এসেছে ততই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে।

টোকিও অলিম্পিকের আয়োজকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জন কোভিড পজিটিভ হয়েছেন। যার মধ্যে আছেন চেক প্রজাতন্ত্রের রোড সাইক্লিস্ট মিশাল শ্লেগেল সহ তিনজন। এ পর্যন্ত ১১জন অ্যাথলেটের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অ্যাথলেটদের বাইরে গেল ২৪ ঘণ্টায় খেলার সঙ্গে যুক্ত দশ ব্যক্তি ও তিন সাংবাদিকও করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়াল ১০৬ জনে।

এদিকে, কোভিড সংক্রমণের শঙ্কা উড়িয়ে আজ পর্দা উঠছে 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিকের। আসরের নামকরণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। করোনায় এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের পর্দা উঠছে শুক্রবার। এ পর্দা নামবে ৮ আগস্ট। ২০৬টি দেশের প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছে এবারের অলিম্পিকে। এদিকে, জরুরি অবস্থার মাঝে অলিম্পিক হওয়ায় টোকিও শহরে চলছে বিক্ষোভও। কিন্তু সবকিছু একপাশে সরিয়ে রেখে আজ বিকেল ৫টায় জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে টোকিও অলিম্পিকের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ