খেলা

সিরিজ জয়ের জন্য টাইগারদের সামনে টার্গেট

সিরিজ জয়ের জন্য টাইগারদের সামনে পর্বতসম টার্গেট
সিরিজ জয়ের জন্য টাইগারদের সামনে পর্বতসম টার্গেট

হারারেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে টাইগারদের সামনে ১৯৪ রানের পর্বত সমান টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে জিম্বাবুয়ে। সিরিজে এখন ১-১ এ সমতা।

ইনিংসের শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করে জিম্বাবুয়ের দুই ওপেনার মারুমানি ও মাধেভেরে। ২০ বলে ২৭ রান করে মারুমানি ফিরে গেলেও তাণ্ডব চালিয়ে যান মাধেভেরে। তাসকিনের এক ওভারে টানা পাঁচটি চার হাঁকান তিনি। এর সাথে যোগ দেন ইনফর্ম ব্যাটার রেজিস চাকাভা। তার ২২ বলে ৪৮ রানের ইনিংসে ছয়ই ছিল ৬টি। ১২তম ওভারে চাকাভা ও সিকান্দার রাজাকে ফেরান পার্টটাইম সিমার সৌম্য সরকার। তাতে রানের গতিতে কিছুটা সময়ের জন্য হলেও লাগাম টেনে ধরে টাইগাররা।

তবে শেষদিকে রায়ান বার্লের ১৫ বলে ৩১ রানের ছোটখাট ঝড়ে বিশাল স্কোর করতে সমস্যায় পড়েনি জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে ভদ্রস্থ বোলিং ফিগার কেবল সাকিব, শরিফুল ও পার্টটাইমার সৌম্যের। মাধেভেরের বিরুদ্ধে ওভারের পাঁচটি চার হজম করা তাসকিনের হাতে আর বলই দেননি অধিনায়ক মাহমুদউল্লাহ। চাকাভার ঝড় যার উপর দিয়ে গেছে সেই নাসুম ৩ ওভারে দিয়েছেন ৩৭ রান। এছাড়া রান দেয়ার উদারতায় এদিনও সাইফুদ্দিন এগিয়ে ছিলেন সবার চেয়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ