খেলা

আইপিএল'র চূড়ান্ত সূচি প্রকাশ করল ভারতীয় বোর্ড

আইপিএল'র চূড়ান্ত সূচি প্রকাশ করল ভারতীয় বোর্ড
আইপিএল'র চূড়ান্ত সূচি প্রকাশ করল ভারতীয় বোর্ড

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঝপথে স্থগিত হয়ে যায়। খেলার বাকি অংশ আবার শুরু করার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে জমজমাট ফ্রাঞ্চাইচি টুর্নামেন্টটির বাকি অংশ।

ভেন্যু আগেই চূড়ান্ত ছিল, শুধু দিনক্ষণ নিয়ে ছিল যতসব ঝামেলা। বিভিন্ন দেশের বিদেশি খেলোয়াড়দের পাওয়া যাচ্ছিল না। এবার দিনক্ষণও চূড়ান্ত করতে সক্ষম হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রোববার বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানা গেল, দিনে দুটি করে ম্যাচ হবে সাত দিন। দুপুরে ও রাতে। দুপুরের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় এবং পরের ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। এভাবে ২৭ দিনে তিন ভেন্যু দুবাই, শারজাহ ও আবুধাবিতে ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

৩১ ম্যাচের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৩টি, শারজাহতে হবে ১০টি এবং বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে।

১০ অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রথম কোয়ালিফায়ার ও ১৫ অক্টোবরের ফাইনাল ম্যাচ হবে দুবাইয়ে।

শারজাহতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার (১১ অক্টোবর) ও এলিমিনেটর ম্যাচ (১৩ অক্টোবর)।

চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে এ পর্বের আইপিএল শুরু হবে। একই দিনে পরের ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

আইপিএল শেষের দুই দিন পরই ভারতের আয়োজনে একই ভেন্যুতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইপিএল'র চূড়ান্ত সূচি

আইপিএল'র চূড়ান্ত সূচি

আইপিএল'র চূড়ান্ত সূচি

আইপিএল'র চূড়ান্ত সূচি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ