খেলা

চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া
চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

একদিন বাদেই ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৯ জুলাই (বৃহস্পতিবার) বিকেল চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অজিদের বহনকারী কোয়ান্টাস এয়ারওয়েজের চার্টার্ড বিমান।

আগে থেকে দেওয়া শর্তানুযায়ী বিমানবন্দরে নেমে ৮ নম্বর গেট দিয়ে সরাসরি টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালের উদ্দেশে বাসে উঠবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। হোটেলে তিনদিন কোয়ারেন্টাইনে থেকে এরপর অনুশীলন শুরু করবে দল।

দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

বাংলাদেশ সফরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া জুড়ে দিয়েছিল নানা শর্ত। বিমানবন্দর থেকে ইমিগ্রেশন ছাড়াই সরাসরি হোটেলে আসাসহ এই শর্তে আছে সিরিজ শুরুর ১০ দিন আগে থেকেই সংশ্লিষ্ট সবাইকে থাকতে হবে কোয়ারেন্টাইনে। যে হোটেলে দল ঐ হোটেলকে রাখতে হবে আইসোলেশনে। শর্তানুযায়ী তাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শর্তানুযায়ী রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলই ভাড়া নিয়ে নিচ্ছে বিসিবি। এই পাঁচ তারকা হোটেলে ইতিমধ্যে চলছে সিরিজ সংশ্লিষ্ট হতে শুরু করে ম্যাচ অফিসিয়ালসহ সকল স্টাফদের কোয়ারেন্টাইন। রাইজিংবিডি-কে নিশ্চিত করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তার তত্ত্বাবধানে অর্থাৎ বিসিবির মেডিকেল বিভাগের অধীনে চলছে এই কোয়ারেন্টাইন প্রক্রিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ