খেলা

ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিলেন বেন স্টোকস

বেন স্টোকস, ইংলিশ ক্রিকেটের অলরাউন্ডার
বেন স্টোকস, ইংলিশ ক্রিকেটের অলরাউন্ডার
হঠাৎ করে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। শুক্রবার (৩০ জুলাই) ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, অলরাউন্ডার বেন স্টোকস আপাতত খেলা থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন। ফলে কিছুদিনের মাঝে শুরু হওয়া ইংল্যান্ড বনাম ভারত সিরিজে দেখা যাবে না তাকে। মানসিক সুস্থতা ও আঙুলের ইনজুরি থেকে মুক্তির জন্য স্টোকস এই বিরতিতে যাচ্ছেন। কিছুদিন আগেই কার্ডিফে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন স্টোকস। ওই সিরিজে মহেন্দ্র সিং ধোনিকে টপকে এক বিরল বিশ্বরেকর্ড গড়েছিলেন বেন স্টোকস। সবচেয়ে কম অভিজ্ঞ দলকে নেতৃত্ব দিয়ে ধোনির এই রেকর্ড নিজের করে নেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ওই ওয়ানডেতে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম নিয়েছিলেন স্টোকস। তবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার কথা ছিল স্টোকসের। উল্লেখ্য, বেন স্টোকস ইংল্যান্ডের হয়ে ৭১টি টেস্ট খেলে ৪৬৩১ রান ও ১৬৩টি উইকেট তুলে নিয়েছেন। ওয়ানডে খেলেছেন ১০১টি, যার বিপরীতে তার সংগ্রহ ২৮৭১ রান ও ৭৪টি উইকেট।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ