খেলা

মিক্সড ডাবলসের সেমিফাইনাল থেকেও বিদায় নিলেন জকোভিচ

নোভাক জকোভিচ, তারকা টেনিস খেলোয়াড়
নোভাক জকোভিচ, তারকা টেনিস খেলোয়াড়

অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের স্বপ্ন আরো কিছুটা বিলম্বিত হলো বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচের। শুক্রবার দ্বিতীয় বারের মত অলিম্পিকের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন জকোভিচ। এবার মিক্সড ডাবলসে নিনা স্টোজানোভিচকে সঙ্গী করে স্বর্ণ জয়ের স্বপ্ন থেকে হোঁচট খেয়েছেন সার্বিয়ান এই তারকা। সার্বিয়ান এই জুটি সেমিফাইনালে রাশিয়ান জুটি এলিনা ভেসনিনা ও আসলান কারাতসেভের কাছে ৭-৬ (৭/৪), ৭-৫ গেমে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। এর আগে একইদিন পুরুষদের সিঙ্গেলসের সেমিফাইনালে জার্মান তারকা আলেক্সান্দার জেভেরেভের কাছে পরাজিত হয়ে হতাশ হন জকোভিচ।

এবারের মৌসুমে প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর অলিম্পিকে স্বর্ন ও বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে বিজয়ী হতে পারলে গোল্ডেন স্ল্যাম জিততে পারতেন বিশ্বের শীর্ষ এই তারকা।

রোববার অল রাশিয়ান মিক্সড ডাবলস ফাইনালে কারাতসেভ ও ভেসনিনা জুটি মুখোমুখি হবেন আনাসতাসিয়া পাভলুচেনকোভা ও আন্দ্রে রুবলেভের বিপক্ষে। অর্থাৎ রুশদের ঘরেই যাচ্ছে এবারের আসরে মিক্সড ডাবলসের স্বর্ণ, এটা অন্তত নিশ্চিত। পাভলুচেনকোভা ও রুবলেভ জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়ান জুটি এ্যাশলে বার্টি ও জন পিয়ার্সকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সিঙ্গেলসে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন ৩৪ বছর বয়সী জকোভিচ। শনিবার তিনি দুটি ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে কোর্টে নামবেন। সিঙ্গেলসে তার প্রতিপক্ষ স্প্যানিশ পাবলো কারেনো বুস্তা ও মিক্সস ডাবলসে সার্বিয়ান জুটির প্রতিপক্ষ বার্টি - পিয়ার্স জুটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ