খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-উইন্ডিজের তৃতীয় ম্যাচটিও

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম

খেলা শুরু হওয়ার পর সবেমাত্র এক ওভার শেষ হয়েছে। তাতেই এক ছক্কার মারে ৯ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভার শুরু হতেই নামে বৃষ্টি, তবুও গড়ায় দুটি বল। তা থেকেই একটি ছক্কা আদায় করে নেন আন্দ্রে ফ্লেচার। এরপরই সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দেন আম্পায়ার।

শেষ পর্যন্ত ওই বৃষ্টিতেই ভেসে যায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। আর এ নিয়ে সিরিজের চারটি ম্যাচের মধ্যে দুটিই ভেসে গেল বৃষ্টির পানিতে। তাই এখন কেবল একটি ম্যাচই বাকি রয়েছে খেলার জন্য। তবে দ্বিতীয় ম্যাচটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী পাকিস্তান।

রোববার যে আটটি ডেলিভারি মাঠে গড়ায়, তার ছয়টি বল থেকে দুটি ছক্কা মারার সুযোগ পেয়েছিলেন আগের দিন প্রথম ওভারেই সাজঘরে ফেরা আন্দ্রে ফ্লেচার। তার ঘাতক মোহাম্মদ হাফিজ এদিনও এসেছিলেন প্রথম ওভারেই, তবে এবার আর সফলতা পান নি এই স্পিনার, বরং উল্টো ছক্কা খেয়ে বসেন সেই ফ্লেচারের হাতেই। আর ওপর ছক্কাটি আসে মোহাম্মদ ওয়াসিমের করা দুটি বলের দ্বিতীয়টি থেকে।

এরপর একটানা দেড় ঘণ্টা ঝরার পর বৃষ্টি থেমে যায় এবং পাঁচ বা ছয় ওভার খেলা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হওয়ার সাথে সাথেই কভারগুলো সরিয়ে ফেলা হয়। কিন্তু ওই সময় মাঠ পরিদর্শনে নেমে খেলার হওয়ার কোনো সম্ভাবনাই দেখেন নি দুই ম্যাচ অফিসিয়ালরা। কেননা, মাঠের একটি অংশ যে তখনও অপেক্ষাকৃত ভেজা।

সফরে টি-টোয়েন্টি সিরিজটি নির্ধারিত ছিল মূলত পাঁচ ম্যাচের, যার প্রথমটি কাটা যায় কোভিড-১৯ হানা দেয়ার কারণে। আর গত ২৮ জুলাই দ্বিতীয় ম্যাচটি ভেসে যাওয়ার পর রোববার চতুর্থ ম্যাচটিও পণ্ড হলো বৃষ্টিতে। আগামীকাল মঙ্গলবার একই মাঠে পঞ্চম তথা শেষ খেলায় নামবে দুদল। এর আগে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ৭ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে পাকিস্তান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ