খেলা

বিশ্বের দ্রুততম মানব এখন জ্যাকবস

লেমন্ত মার্সেল জ্যাকবস, ইতালির অ্যাথলেট
লেমন্ত মার্সেল জ্যাকবস, ইতালির অ্যাথলেট

বোল্টের রেকর্ড ভেঙে দিয়ে টোকিও অলিম্পিকের দ্রুততম মানব হয়েছেন ইতালির অ্যাথলেট লেমন্ত মার্সেল জ্যাকবস। ১০০ মিটার দৌড়ে তিনি সময় নিয়েছেন মাত্র ৯.৮০ সেকেন্ড। ৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের রৌপ্য পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি। আর ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে দি গ্রাস। রোববার (১ জুলাই) এই তিনজনই রেকর্ড গড়েছেন ক্যারিয়ারের সেরা টাইমিং করে।

অলিম্পিকে স্বর্ণ জয়ের পর জ্যাকবস বলেছেন, ‘অলিম্পিকে পদক জেতা আমার ছোট বেলার স্বপ্ন ছিল। ফাইনালে দৌড়ানো এবং জেতা; সেই স্বপ্নটাকে সত্যি করেছে। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় সমর্থন দিয়েছে। আমার বাচ্চারা, মা; যিনি আমার এক নম্বর ভক্ত, সেই ছোটবেলা থেকে এবং আমার দলকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে, আর যারা মাকে অনুসরণ করেছে, সেই সমর্থকদেরও।’

গত অলিম্পিকে জ্যামাইকার উসাইন বোল্ট ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছিলেন। এবার তার চেয়ে ০.১ সেকেন্ড কম সময় নিয়েছেন মার্সেল জ্যাকবস। তবে বোল্টের বিশ্বরেকর্ডের ধারেকাছেও যেতে পারেননি জ্যাকবস।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। তার বিশ্বরেকর্ডটি অবশ্য আরও আগের। ২০০৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েন এই দ্রুততম স্প্রিন্টার।

অলিম্পিকে এক যুগ ধরে ১০০ মিটার স্প্রিন্টের রাজা ছিলেন উসাইন বোল্ট। মুগ্ধ হয়ে তাঁর দৌড় দেখেছে গোটাবিশ্ব। এবারের টোকিও অলিম্পিকে নেই তিনি। গতবার রিওতেই জানিয়েছিলেন, অলিম্পিকে আর দেখা যাবে না তাঁর দৌড়। ফলে ১৩ বছর পর বোল্টের জায়গা দখল করে নিল ইতালির মার্সেল জ্যাকবস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ