খেলা

নতুন ইতিহাস, তিনবারের স্বর্ণজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত
অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

অলিম্পিকে নতুন ইতিহাস গড়ল ভারত। প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে উঠল ভারতের মহিলা দল। তা-ও আবার তিনবারের স্বর্ণজয়ী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে। প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোল গুরজিৎ কৌরের। পুরুষ হকির পর মহিলা হকিতেও সাফল্যের মুখ দেখল ভারত।

ভারতের মহিলা হকি দলের অতি বড় সমর্থকও ভাবতে পারেননি এই দিন এত দ্রুত দেখতে পাবেন। এবারের অলিম্পিকে প্রথম তিন ম্যাচেই হেরেছিল ভারতের মহিলা দল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে চূর্ণ হয়েছিল ১-৫ গোলে। পরে জার্মানি এবং গ্রেট ব্রিটেনের কাছে পর্যুদস্ত হয় তারা। পরে আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে হারায়।

তখনও যোগ্যতা অর্জন নিশ্চিত ছিল না। কিন্তু গ্রেট ব্রিটেনের কাছে আয়ারল্যান্ড হারায় চতুর্থ দল হিসেবে গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে ভারত। সেই দলই তিনবারের স্বর্ণজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে ফেলল।

মহিলা হকিতে অস্ট্রেলিয়া অন্যতম সেরা দল। তাই এই ম্যাচে কোনও প্রত্যাশা নিয়ে নামেননি রানি রামপালরা। তারা শুধু নিজেদের সেরাটা দিতে চেয়েছিলেন। সোমবারের ম্যাচে প্রথম থেকেই দাপট নিয়ে খেলতে শুরু করে ভারতীয় দল। বলের নিয়ন্ত্রণ বেশিরভাগ ছিল তাদের হাতেই।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন গুরজিৎ কৌর। এক গোলে এগিয়ে গিয়েও ভারতের খেলায় কোনও শ্লথতা চোখে পড়েনি। তারা ডিফেন্স করারও কোনও চেষ্টা করেনি। বাকি সময়েও আক্রমণাত্মক খেলতে থাকে তারা।

শেষ কোয়ার্টারে পরপর পেনাল্টি কর্নার পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের গোলকিপার সবিতা এবং বাকি খেলোয়াড়দের পারদর্শিতায় গোল করতে পারেনি তারা। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ