খেলা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যেকার ক্রিকেট টুর্নামেন্ট / ফাইল ছবি
বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যেকার ক্রিকেট টুর্নামেন্ট / ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুশীলনের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর–অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। খবর ক্রিকইনফোর।

ধারণা করা হচ্ছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের দ্বিতীয় ভাগে ইংলিশ ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে হবে, এটা মাথায় রেখেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু করোনা মহামারির কারণে ভারত থেকে বিশ্বকাপ সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে।

এদিকে আরব আমিরাতে আইপিএলের স্থগিত হওয়া ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর-অক্টোবরে যখন বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। তাই এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড।

আইপিএল খেলার জন্য ইংল্যান্ডের ক্রিকেটারদের ছাড়পত্র দিবে ইসিবি। আন্তর্জাতিক ক্রিকেটের থেকে এখানে আইপিএলকেই প্রাধান্য দেয়া হচ্ছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ