খেলা

সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ / ফাইল ছবি
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ / ফাইল ছবি

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টাইগাদের কাছে হেরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ আবারও আজ আবার টাইগারদের বিপক্ষে মাঠে নামবে ক্যাঙ্গারুরা। মঙ্গলবারের প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদে দুর্দান্ত বোলিংয়ে ২৩ রানে বধ করেছে ক্যাঙ্গারুদের।

বুধবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এর আগে টি-টোয়েন্টিতে চার বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের।

প্রথম ম্যাচে মাত্র ১৩১ রান করেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে ১০৮ রানে অলআউট হয়েছে ম্যাথু ওয়েডবাহিনী। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে চলছে এই সিরিজের সব আয়োজন।

মঙ্গলবার শুরু হওয়া এই সিরিজ শেষ হবে ৯ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজে অজি দলে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সরা। এদিকে, বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও লিটন দাসরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ