ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। ভূমিকম্পের কারণে অলিম্পিক-এর গেমস ভিলেজে থাকা প্রতিযোগী ও সাংবাদিকরা আতংকিত হয়ে পড়েন।
স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে জাপানের রাজধানী টোকিওতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ৬ ছিলো।
জাপানের মেটেরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিলো। ২০ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। আফটার শকও অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। যার স্থায়িত্ব ছিলো প্রায় ৩০ সেকেন্ড।
এই মুহূর্তে টোকিয়োতে চলছে অলিম্পিক-২০২০। ভূমিকম্প অনুভূত হওয়ায় সেখানে আতংক ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামে উপস্থিত সকলেই কম্পন বুঝতে পারেন। মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আয়োজক ও স্টাফরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি। অলিম্পিক-এ অংশ নিতে আসা প্রতিযোগীরা ভালো আছেন বলে জানা গেছে।