খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর, ১ সেপ্টেম্বর প্রথম টি-২০

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষে আরেকটি বড় মিশনে নামতে হবে বাংলাদেশকে। আগামী ২৪ আগস্ট টাইগার ডেরায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তারাও স্বাগতিকদের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

বুধবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ম্যাচই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে নিউজিল্যান্ড। ২৯ আগস্ট ম্যাচটি হবে বিকেএসপিতে।

প্রথম টি-টুয়েন্টি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। পরের চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচই দিন-রাতের। যদিও ম্যাচ শুরুর সময় এখনও জানানো হয়নি।

১০ দিনে পাঁচটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া সিরিজে অবশ্য তেমন বিরতি নেই। ৭ দিনের ব্যবধানে সিরিজ শেষ করবে অজিরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ