খেলা

২৪ আগস্ট নিউজিল্যান্ড আসবে ঢাকায়

২৪ আগস্ট নিউজিল্যান্ড আসবে ঢাকায়
২৪ আগস্ট নিউজিল্যান্ড আসবে ঢাকায়

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বিশ্রামের খুব একটা সুযোগ পাচ্ছেন না টাইগাররা। কেননা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতেই সিরিজটি খেলতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি জানিয়েছে বুধবার।

সিরিজের পাঁচটি ম্যাচই হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কিউইদের বিপক্ষে পাঁচটি ম্যাচ হবে ১০ দিনে।

সিরিজ শুরুর আগে ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপস শিবির।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

জৈব-সুরক্ষা বলয়ে সবগুলো ম্যাচই দিবা-রাত্রির। তবে ম্যাচ শুরুর সময় এখনো জানায়নি বিসিবি।

অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই লাল-সবুজের প্রতিনিধিদের শেষ সিরিজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ