খেলা

সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচের দৃশ্য / ফাইল ছবি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচের দৃশ্য / ফাইল ছবি

দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সেরকম সুযোগও রয়েছে বাংলাদেশের সামনে। সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টুয়েন্টি খেলতে নামছে টাইগাররা। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি এবং টি স্পোর্টসে।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচ ২৩ রানে ও দ্বিতীয়টি ৫ উইকেটে জিতে নেয় টাইগাররা। আজ সিরিজের তৃতীয় ম্যাচ জিততে পারলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি জিতবে বাংলাদেশ।

ধীর গতির ব্যাটিংয়ে কারণে দু’ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে ১৩২ রানের টার্গেটে ১০৮ রানে অলআউট হয় সফরকারীরা। দ্বিতীয় ১৬ ওভার পর্যন্ত ভালো অবস্থায় ছিলো প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া। তবে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ১২১ রানে আটকে যায় অস্ট্রেলিয়া।

টানা দুই ম্যাচে হেরেও সিরিজ জয়ের পথ খুঁজছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে পরাজয়ের পর তৃতীয় ম্যাচের আগে ব্যাটিং সমস্যা সমাধানের জন্য দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ