খেলা

টোকিও অলিম্পিকের শেষ দিন আজ

টোকিও অলিম্পিক
টোকিও অলিম্পিক

নানা বাঁধা-বিপত্তি মোকাবিলা করে আয়োজিত টোকিও অলিম্পিকের পর্দা নামছে আজ। শেষ দিনে বিভিন্ন ইভেন্টে ১৩টি স্বর্ণপদকের জন্য লড়াইয়ে প্রতিযোগিতায় নামবে বিভিন্ন দেশের অ্যাথলেটরা।

রোববার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৫টায় হবে আসরের সমাপনি অনুষ্ঠান।

করোনার চোখ রাঙ্গানিতে অনেক অনিশ্চয়তা নিয়ে শুরু হয়েছিলো টোকিও অলিম্পিক। তবে মহামারির মাঝেও পুল-ট্র্যাকের চিরায়ত প্রতিদ্বন্দ্বিতায় প্রাণ ফিরে পেয়েছে অলিম্পিক। দুইশরও বেশি দেশের ১১ হাজারের বেশি অ্যাথলেট লড়েছেন শ্রেষ্ঠত্বের মসনদ দখলে। হয়েছে রেকর্ডের ভাঙ্গা গড়ার খেলাও।

অবশেষে ১৭ দিনের সফল লড়াইয়ের পর আজ নিভতে যাচ্ছে টোকিওর মশাল। তিন ঘণ্টার জাঁকালো অনুষ্ঠানে থাকবে নাচ-গান, আতসবাজি সবই। অলিম্পিক পতাকার সঙ্গে উড়বে ফ্রান্সের পতাকাও। কারণ ২০২৪ অলিম্পিকের হোস্ট যে প্যারিস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ