অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সাকিব আল হাসান। তাই ম্যান অব দ্য সিরিজ হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। এর পুরস্কারও পেয়েছেন বাংলাদেশি তারকা, টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন সাকিব।
প্রায় তিন বছরের বেশি সময় পর টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন সাকিব। ২০১৮ সালে এই সংস্করণে সর্বশেষ শীর্ষে ছিলেন তিনি।
আজ বুধবার আইসিসি সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে। ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব। আফগানিস্তানের মোহাম্মদ নবী চেয়ে ২৮৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দারুণ সফল্যে ৩৪ রেটিং পয়েন্ট পান সাকিব। তাই শীর্ষে উঠে যান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: