খেলা

পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকদের অপ্রতাশিত জয়

পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অপ্রতাশিত জয়
পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অপ্রতাশিত জয়

পাকিস্তানের বিপক্ষে নাটকীয় ও অপ্রত্যাশিত জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের চতুর্থ দিনে তারা সফরকারীদের হারিয়েছে ১ উইকেটে। এমন নাটকীয় জয় এনে দিয়েছেন কেমার রোচ ও জয়ডেন সিলস।

কিংস্টোনে আগের দিনের ৫ উইকেটে ১৬০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন বাবর আজম ও ফাহিম আশরাফ। ৩য় দিনে হাফ-সেঞ্চুরি করা অধিনায়ক বাবর এদিন আউট হন ৫৫ রানে। এরপর হাসান আলীর ২৫ আর ফাহিম আশরাফের ২০ রানে ভর করে ২০৩ রানে শেষ হয় পাকিস্তানের ২য় ইনিংস। জেডেন সিলসের ৫ উইকেট শিকারে উইন্ডিজদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রানের।

প্রায় দেড় দিন হাতে পেলেও ১৬ রানের মধ্যে ৩ টপ অর্ডারকে হারিয়ে চাপে পরে ক্যারিবিয়রা। অবশ্য জার্মেই ব্ল্যাকউডের ৫৫ রানে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। তবে শাহিনশাহ আফ্রিদি আর হাসান আলীদের বোলিং তোপে হারের শঙ্কা জাগে উইন্ডিজের। ১১৪ রানে ৭ উইকেটে হারানোর পর ১৫১ রানে দলের ৯ম উইকেটের পতন হলে জমে ওঠে ম্যাচ। তবে কেমার রোচের অপরাজিত ৩০ রানে ভর করে এক উইকেটের জয় তুলে নেয় উইন্ডিজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ