খেলা

লর্ডসে ভারতের দূর্দান্ত জয়

লর্ডসে ভারতের দূর্দান্ত জয়
লর্ডসে ভারতের দূর্দান্ত জয়

লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ভারত। শেষ দিনে রোমাঞ্চ ছড়িয়ে ইংলিশদের হারাল বিরাট কোহলিরা।

মোহাম্মদ শামির হার না মানা ৫৬ (৭০) রানের পর মোহাম্মদ সিরাজের ৩২ রানে ৪ উইকেট, দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। ম্যাচের শেষ দিনের শেষ এক ঘণ্টাতেই ওলট পালট করে দেন সিরাজ একাই। ভারত জয় তুলে নেয় ১৫১ রানে।

লর্ডস টেস্ট জিততে ইংলিশদের ২৭২ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট যাওয়া আসার মিছিল শুরু হয় ইংল্যান্ডের। ওপেনার ররি বার্নসের ০ (৪) রানে বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় ইনিংস।

এরপর আরেক ওপেনার ডম সিবলিও বিদায় নেন ০ (৪) রানে। আগের ইনিংসে শূন্য রানে ফেরা হাসিব হামিদ এই ম্যাচে ফেরেন ৯ রানে। ইংলিশদের টপ অর্ডারের বিদায় দলীয় ৪ রানে!

হতাশায় শুরু ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক জো রুটের ব্যাটে। তার আগে জনি বেইরস্ট্রো ফেরেন ২ রানে। রুটের পর ২৫ রান করেন ২৫ (৯৬) আর মঈন আলীর ১৩ (৪২) রান ছাড়া বাকিরা পার হতে পারেননি দশ রানের কোঠাও। দিনের আরও ৮ ওভার বাকি থাকতেই ১২০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা ভারত প্রথম ইনিংসে তুলে নেয় ৩৬৪ রান।

জেমস অ্যান্ডারসন তুলে নেন ৫ উইকেট। এছাড়া দুটি করে ওলি রবিনসন, মার্ক উড ও একটি উইকেট নেন মঈন আলী।

প্রথম ইনিংসে ররি বার্নসের ৪৯, জো রুটের ১৮০ ও জনি বেরস্ট্রোর ৫৭ রানে ভর করে ইংলিশরা তুলে ৩৯১ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩৬৪ (১২৬.১ ওভার) রোহিত শর্মা ৮৩, লোকেশ রাহুল ১২৯, বিরাট কোহলি। জ্যামস অ্যান্ডারসন ৫/৬২।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৯১ (১২৮.০ ওভার) জো রুট ১৮০, জনি বেইরষ্ট্রো ৫৭। মোহাম্মদ সিরাজ ৪/৯৪, ইশান্ত শর্মা ৩/৬৯।

ভারত ২য় ইনিংস: ২৯৮/৮ ডি (১০৯.৩ ওভার) শামি ৫৬*, বুমরাহ ৩৪*। অলি রবিনসন ২/৪৫, মার্ক উড ৩/৫১, স্যাম কারান ১/৪২, মঈন আলী ২/৮৪।

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৭২) ১২০ (৫১.৫ ওভার) জো রুট ৩৩, জশ বাটলার ২৫, মঈন আলী ১৩,। বুমরাহ ৩/৩৩, শামি ১/১৩, সিরাজ ৪/৩২, ইশান্ত ২/১৩।

ফল: ভারত ১৫১ রানে জয়ী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ