খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ খেলবে প্রথম দিনেই

টি২০ ম্যাচে বাংলাদেশ / পূর্বের ছবি
টি২০ ম্যাচে বাংলাদেশ / পূর্বের ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দীর্ঘ পাঁচ বছর পর মাঠে গড়াতে যাওয়া বৈশ্বিক এ টুর্নামেন্টটির সপ্তম আসর শুরু হবে আগামী ১৭ অক্টোবর এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে ১৪ নভেম্বর। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন উদ্বোধনী দিনেই শুরু হবে।

পূর্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ঠিক হলেও মঙ্গলবার সকালে সূচি ঘোষণা করে আইসিসি। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই ম্যাচে ১৯ অক্টোবর প্রতিপক্ষ ওমান ও ২১ অক্টোবর লড়াই পাপুয়া নিউ গিনির সঙ্গে।

প্রথমপর্বে দুটি গ্রুপ রয়েছে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া আর নেদারল্যান্ডস। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ড।

টুর্নামেন্টের উদ্বোধনী দিন অর্থাৎ ১৭ অক্টোবর মাসকটে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান আর পাপুয়া নিউগিনি। একইদিনে একই ভেন্যুতে পরের ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

সুপার-১২’এর খেলা মাঠে গড়াবে ২৩ অক্টোবর থেকে। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই পর্বে প্রথম ম্যাচটি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। একইদিনে বিকেলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলা করবে ইংল্যান্ডকে।

দ্বিতীয়পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত লড়াইটি মাঠে গড়াবে ২৪ অক্টোবর দুবাইয়ে। ৮ নভেম্বর প্রথমপর্বের গ্রুপ ১ রানারআপ দলের খেলতে হবে ভারতের বিপক্ষে।

টুর্নামেন্টের নকআউটে তিনটি ম্যাচই আয়োজন করবে দুবাই। ১০ এবং ১১ নভেম্বর সেমিফাইনাল। ফাইনাল ১৪ নভেম্বর একই ভেন্যুতে।

একনজরে প্রথম রাউন্ডে বাংলাদেশের ম্যাচ

১৭ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ড

১৯ অক্টোবর ওমান বনাম বাংলাদেশ

২১ অক্টোবর বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ