খেলা

মাদ্রিদে প্রত্যাবর্তনের রিপোর্টটিকে ‘অসম্মানজনক’: রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো / Twitter
ক্রিস্টিয়ানো রোনালদো / Twitter

রিয়াল মাদ্রিদে ফেরার চেস্টা করছেন সংক্রান্ত রিপোর্টের প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগাল সুপার স্টার।

এক ইনস্টিগ্রাম বার্তায় রোনালদো বলেন,‘ রিয়াল মাদ্রিদ নিয়ে একটি গল্প লেখা হয়েছে।’ তবে যুভেন্টাস থেকে যে তিনি বের হবার পথ খুঁজছেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

রোনালদো বলেন, এ ধরনের বক্তব্য ‘অসম্মানজনক’। সেটি তার নিজের ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনি এই গুজবের সঙ্গে সম্পৃক্ত ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের ক্ষেত্রেও।

সিআর সেভেন বলেন,‘ আমাকে এবং কিছু ক্লাবকে নিয়ে হর হামেশাই বিভিন্ন ভাষায় সংবাদ ও গল্প বানানো হচ্ছে। তবে কেউ আসল সত্যটি জানার কোন চেস্টা করে না। শেষ পর্যন্ত আমাকে নিরবতা ভেঙ্গে সরব হতে হল। আমি বলতে চাই আমার নাম দিয়ে কেউ এই ধরনের খেলায় মেতে উঠুক তা আমি চাই না। আমি আমার কাজ ও ক্যারিয়ারেই মনোযোগী থাকতে চাই। যে সব জায়গায় আমাকে চ্যালেঞ্জের মুখো পড়তে হয়েছে সেগুলো কাটিেেয় উঠতে চাই।’

এই গ্রীষ্মে রোনালদোর সম্ভাব্য দল বদল নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। মঙ্গলবার ইতালিয় দৈনিক কোরিয়ার ডেলো স্পোর্ট জানায়, রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিস ৩৬ বছর বয়সি ওই তারকাকে দলভুক্ত করার জন্য ম্যানচেস্টার সিটিকে প্রস্তাব দিয়েছে। আরেক রিপোর্টে প্যারিস সেন্ট জার্মেই রোনালদোর বিষয়ে আগ্রহী বলে উল্লেখ করেছে।

মঙ্গলবার প্রকাশিত আরেক রিপোর্টে রিয়াল মাদ্রিদ রোনালদোকে দলে ফিরিয়ে আনতে চায় বলে উল্লেখ করার পর তা প্রত্যাখ্যান করেন স্প্যানিশ ক্লাবের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। রিপোর্টটি অস্বীকার করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি টুইট করে বলেন,‘ ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তী খেলোয়াড়। তার প্রতি আমার যেমন অনুরাগ রয়েছে তেমনি আছে সমীহ। তবে আমি তাকে পুনরায় দলভুক্ত করার কথা ভাবিনি।’

উল্লেখ্য ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানোর পর রোনালদো সিরি এ লিগের একটি শিরোপা জয়ের পাশাপাশি জয় করেছেন ইতালীয় কাপের একটি শিরোপাা। তবে ইতালীয় ক্লাবটিকে ইউরোপীয় শিরোপা পাইয়ে দেয়ার বিষয়ে খুব একটা ভুমিকা রাখতে পারেননি তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ