ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে চেলসি। আর্সেনালের বিপক্ষে টুখেলের ছেলেদের জয় ২-০ গোলে। ব্লুদের জার্সিতে প্রত্যাবর্তনের ম্যাচে গোল পেয়েছে রোমেলু লুকাকু।
প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ জয়ের পর সেকেন্ড গেমে আর্সেনালের বিপক্ষে নামে চেলসি। ব্লুদের অ্যাটাকে শুরুতেই কুপকাত গানার শিবির। ম্যাচে গোল এসেছে শুরুতেই। চেলসিতে প্রত্যাবর্তন দুর্দান্ত হয়েছে রোমেলু লুকাকুর।
গোলের পর আর্সেনালকে আরও চেপে ধরে চেলসি। সেকেন্ড হাফের আহেই লিড হয়ে যায় ডাবল ডাবল। প্রথম গোলে অ্যাসিস্ট করা জেমস, এবার নিজেই নাম তোলেন স্কোরশিটে। দুই গোলের জয়ে টেবিল টপে ওঠে ব্লুরা। নতুন মৌসুমে প্রথম দুই দুইম্যাচ শেষে জয় শতভাগ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: