খেলা

বাংলাদেশে এসে করোনায় আক্রান্ত ফিন অ্যালেন

ফিন অ্যালেন, নিউজিল্যান্ডের ব্যাটসম্যান / Image: ESPNCricInfo
ফিন অ্যালেন, নিউজিল্যান্ডের ব্যাটসম্যান / Image: ESPNCricInfo

বাংলাদেশে আসার পর করোনা পজিটিভ হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেন।

ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে গত ২০ আগস্ট কলিন ডি গ্র্যান্ডহোমের সাথে বাংলাদেশে আসেন অ্যালেন। এরপর মঙ্গলবার নিউজিল্যান্ড দলের বাকি ১৩ সদস্য ঢাকা আসে।

বাংলাদেশে আসার পর করোনা পজিটিভ হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেন।

ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে গত ২০ আগস্ট কলিন ডি গ্র্যান্ডহোমের সাথে বাংলাদেশে আসেন অ্যালেন। এরপর মঙ্গলবার নিউজিল্যান্ড দলের বাকি ১৩ সদস্য ঢাকা আসে।

ইংল্যান্ডের নতুন প্রতিযোগিতা হান্ড্রেড ক্রিকেটে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলেছিলেন অ্যালেন। টিকা দিয়ে ও ইংল্যান্ড ছাড়ার আগে পরীক্ষা করেছিলেন তিনি। ঢাকায় আসার পর ৪৮ ঘন্টার মধ্যে পরীক্ষায় পজিটিভ হয়েছেন তিনি। টিম হোটেলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় পরামর্শও দেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসা কর্মকর্তার অধীনে চিকিৎসা নিচ্ছেন অ্যালেন। এনজেডিসির প্রধান মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে এবং তাকে পর্যবেক্ষণে রেখেছেন নিউজিল্যান্ডের ডাক্তার প্যাট ম্যাকহুগ।

ব্ল্যাক ক্যাপস ম্যানেজার মাইক স্যান্ডল জানান, অ্যালেনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তার বিশ্বাস ওয়েলিংটন ফায়ারবার্ডসের ডানহাতি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে সেরা যত্ন পাচ্ছেন।

অ্যালেনের পরিবর্তে কাউকে দলে নেয়া হবে কি-না, সে বিষয়ে এখনও সিদ্বান্ত হয়নি।

আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি শুরু হবে। পরের চারটি ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ