খেলা

২য় টেস্ট জিতে সিরিজ ড্র করলো পাকিস্তান

পাকিস্তান দল / ESPNCricInfo
পাকিস্তান দল / ESPNCricInfo

শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১০৯ রানে হারিয়ে সিরিজ ড্র করেছে সফরকারী পাকিস্তান। অতিথিদের দেয়া ৩২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১৯ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।

আগের দিনের ১ উইকেটে ৪৯ রান নিয়ে পঞ্চম দিন ব্যাটিং শুরু করেছিলো

স্বাগতিক উইন্ডিজ। শাহীন শাহ আফ্রিদির পেসে দলীয় ৬৫ রানে আলরাজি জোসেফকে হারায় স্বাগতিকরা। এরপর পাকিস্তানি পেসারদের সামনে আর দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ান ব্যাটাররা।

লোয়ার মিডল অর্ডারে হেথ মায়ার্সকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জেসন হোল্ডার। কিন্তু হোল্ডার ৪৭ আর মায়ার্স ৩২ রান করে সাজঘরে ফিরলে ভেঙ্গে যায় সব প্রতিরোধ, ২১৯ রানে অলআউট হয় উইন্ডিজ।

এর আগে, প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩০২ আর ৬ উইকেটে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয় ক্যারিবিয়রা।

দুই ইনিংসে ১০ উইকটে নিয়ে ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ