আয়ারল্যান্ড সফরের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিতে যাচ্ছেন জিম্বাবুয়ে টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানিয়েছে, উইলিয়ামস জিম্বাবুয়ে ক্রিকেটকে (জেডসি) অনুরোধ করেছিলেন তাকে যেন আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা না করা হয়। উইলিয়ামস বলেছিলেন, ওয়ানডে সিরিজে খেলবেন।
ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, উইলিয়ামস আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কারণ জৈব সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তি।
ডাবলিনে ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। উইলিয়ামসের বদলে ক্রেইগ এরভিন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: