খেলা

ব্রেমারের জালে বায়ার্নের ১২ গোল

বায়ার্ন এবং ব্রেমারের মধ্যেকার খেলার মুহূর্ত /  Photo by Joern Pollex/Getty Images
বায়ার্ন এবং ব্রেমারের মধ্যেকার খেলার মুহূর্ত / Photo by Joern Pollex/Getty Images

এরিক ম্যাক্সিম চৌপো মুটিং একাই করলেন চার গোল। সঙ্গে সতীর্থদের দিয়ে করালেন আরও তিনটি। জামাল মুসিয়ালা নিজে যোগ করেন জোড়া গোল।

সুবাদে মাঠের লড়াইয়ে দুরন্ত পারফরম্যান্সের ফুল ফুটিয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান কাপের প্রথম রাউন্ডে বাভারিয়ানরা জিতেছে ১২-০ গোলে। এক ডজন গোলের তোড়ে ভাসিয়ে দিয়েছে পঞ্চম সারির দল ব্রেমারকে।

২৪ বছরের মধ্যে এটি বায়ার্নের সবচেয়ে বড় ব্যবধানের জয়। ১৯৯৭ সালে ডিজেকে ওয়াল্ডবার্গকে ১৬-১ গোলে হারিয়েছিল তারা।

জার্মান চ্যাম্পিয়নদের হয়ে বাকি গোল করেন মালিক টিলম্যান, লেরয় স্যান, মাইকেল কুইস্যানস, বুনা সার ও কোরেন্টিন তোলিসো।

মাঝে ভুলে একটি আত্মঘাতী গোল করে বসেন প্রতিপক্ষের ওয়ার্ম। ৭৬তম মিনিটে নোবিল লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় এফসি ব্রেমার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ