খেলা

কষ্টের জয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ / Image: Getty Image
লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ / Image: Getty Image

রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় দানি কারবাহাল লম্বা সময়ের ইনজুরি কাটিয়ে শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামেন। এবং ইনজুরি থেকে ফিরেই তার করা একমাত্র গোলে জিতলো লস ব্লাঙ্কোসরা। শনিবার রিয়াল বেটিসের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে আনচেলত্তি শিষ্যরা।

সবশেষ ম্যাচে লেভান্তের সঙ্গে ড্রয়ের হতাশা কাটিয়ে এদিন মাঠে নামে লস ব্লাঙ্কোসরা। তবে ঘরের মাঠে বল দখলের পাশাপাশি আক্রমণেও সমান পরীক্ষা নিয়েছে বেটিস। রিয়ালের মাত্র ৩টি শট লক্ষ্যে থাকলেও বেটিস নিয়েছে ছ’টি। যদিও ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল গ্যালাক্টিকোদের। তবে বেনজেমার লক্ষ্যভ্রষ্ট শটে নষ্ট হয় সে সুযোগ। বিরতির পর অফসাইডে বাতিল হয় বেনজেমার করা গোল। তবে ৬০ মিনিটে দানি কারভাহালের গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

এই জয়ে তিন রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ