খেলা

বাংলাদেশে এলেন নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি

ম্যাট হেনরি, পেসার, নিউজিল্যান্ড / Image: ICC
ম্যাট হেনরি, পেসার, নিউজিল্যান্ড / Image: ICC

করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেনের বদলি হিসেবে ম্যাট হেনরির নাম আগেই ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। তবে এই পেসারকে ৭২ ঘণ্টা থাকতে হবে কোয়ারেন্টাইনে।

আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টির সময় হেনরির কোয়ারেন্টাইন শেষ হবে। তবে অনুশীলন ছাড়া দ্বিতীয় ম্যাচে খেলতে নামবেন কিনা সেটাই দেখার বিষয়।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘এটা পরিষ্কার যে ফিনের রিপ্লেসমেন্ট ম্যাট নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত অল্প সময়ের মধ্যে সেই আমাদের সেরা অস্ত্র। সে কোভিডের দুই ডোজ টিকাই পেয়েছে এবং ঢাকা থেকে তার দেশে ফেরার জন্য এমআইকিউ বেডও প্রস্তুত আছে।’ / কা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ