খেলা

টি২০ সিরিজ

হেসেখেলে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু টাইগারদের

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড / Image: Outlook India
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড / Image: Outlook India

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হেসেখেলে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শুভ সূচনা করলো বাংলাদেশ।

মাত্র ৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই দুই ওপেনার নাইম শেখ ও লিটন দাসের উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। তারপর সাকিব আল হাসান ২৫ রান করে আউট হলেও মুশফিক ও মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন ২৫ রানের জুটিতে ১৫ ওভারেই সহজ জয় পায় টাইগাররা। মুশফিকুর রহিম ১৬ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ১৪ রানে ছিলেন অপরাজিত।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে কিউইরা। ১ রানে প্রথম উইকেট। তারপর ৭,৮,৯ রানে হয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেটের পতন! শুরুটা হয়েছিল মেহেদি হাসানের হাতে। তারপর সাকিব আল হাসান ফিরিয়ে দেন উইল ইয়াংকে। এরপর আক্রমণে এসে নাসুম আহমেদ ফিরিয়ে দেন কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলকে। যেন বোলিংয়ে আসা মানেই পাওয়া যাচ্ছে উইকেট!

এরপর পঞ্চম উইকেট জুটিতে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়েছিলেন অধিনায়ক টম ল্যাথাম ও হেনরি নিকোলস। ১৮ রানে ল্যাথাম ও ১৭ রানে নিকোলস ফিরে গেলে একই ইনিংসে দ্বিতীয় ধাপে ধস নামে কিউই ইনিংসে। বোলিংয়ে নতুন বোলার আসা মানেই উইকেট- এই সূত্রকে আরও ন্যায্যতা দান করে ৩৪ রানের জুটি ভাঙেন সাইফুদ্দিন।

কোল এবং হেনরি নিকোলসের উইকেট দুটি যথাক্রমে সাকিব ও সাইফুদ্দিন ভাগাভাগি করার পর আবির্ভাব ঘটে গত ইনিংসে অজিদের ঘোল খাওয়ানো মোস্তাফিজ। বোলিংয়ে এসেই শেষ তিনটি উইকেট দখল করে কিউইদের দেন সর্বনিম্ন ৬০ রানে অলআউট হবার লজ্জা।

৪ ওভারে ১০ রানে ২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ২৫ রান করে দুর্দান্ত অলরাউন্ড পারফর্মেন্সের কারণে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ