খেলা

বসনিয়ার কাছে পয়েন্ট হারাল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

বসনিয়া ও ফ্রান্সের খেলা / Image: AS
বসনিয়া ও ফ্রান্সের খেলা / Image: AS

কাতার বিশ্বকাপের বাছাইয়ে ঘরের মাঠে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে পয়েন্ট হারিয়েছে ফ্রান্স। বিশ্বচ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দল হয়ে পড়ে। মূল্যবান এক পয়েন্ট তোলা গোলটি অ্যান্টনে গ্রিজম্যানের।

ইউরোপের বাছাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচে ফ্রান্স ১-১ গোলে ড্র করেছে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। অতিথিদের গোলটি এডিন জেকোর।

ম্যাচের ২৭ মিনিটে কাইলিয়ান এমবাপের শট পোস্টে লাগে। তার নয় মিনিট পর লিড নেয় বসনিয়া। ৩৬ মিনিটে এর্মেডিন ডেমিরোভিচের বাড়ানো বলে ফরাসিদের জাল খুঁজে নেন জেকো।

চার মিনিট পরই অবশ্য সমতা ফেরায় ফ্রান্স। ৪০ মিনিটে গোলটি সদ্যই বার্সেলোনা থেকে ধারে পুরনো ক্লাব অ্যাটলেটিকোয় ফেরা গ্রিজম্যানের। তাতে সমতায় থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

মধ্যবিরতির পর ফিরে বড় ধাক্কা খায় ফ্রান্স। ৫১ মিনিটে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি ফরাসিদের হুলেস কৌন্ডেকে সরাসরি লাল কার্ড দেখান। বাকি সময় একজন কম নিয়েও আর গোল হজম করেনি বিশ্বচ্যাম্পিয়নরা, আবার গোল দিতেও পারেনি জয় তোলার মতো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ